ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

‘কালবেলা’র শুটিং এবার কুষ্টিয়ায় 

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ০৭   আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ০৭

খুলনার কাজ শেষ করে এবার কুষ্টিয়ায় শুরু হচ্ছে সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’ চলচ্চিত্রের শুটিং। ২০১৭-২০১৮ অর্থবছরে সরকারি অনুদানে এ চলচ্চিত্রের শুটিং শুরু হয় গত ৭ অক্টোবর, খুলনায়। একটানা ১১ দিন শুটিং করে দলটি ঢাকায় ফিরে আসে। আজ রোববার ‘কালবেলা’ টিম কুষ্টিয়া গিয়ে পৌঁছায়। 

পরিচালক সূত্রে জানা যায়, এখানে প্রায় ২০ দিন শুটিং হবে। ২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনী’ বই থেকে ‘কালবেলা’ চলচ্চিত্রের গল্প নেয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময় অসংখ্য নারীর উপর অন্যায়, অত্যাচার ও নির্যাতনের গল্প তুলে ধরা হয়েছে বইটিতে। তার মধ্যে একজন নারী সানজিদা। সানজিদার উপর করা মানসিক ও সামাজিক নির্যাতনের গল্পই এ চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হচ্ছে বলে জানান নির্মাতা সাইদুল আনাম টুটুল। চলচ্চিত্রটিতে প্রধান দুই চরিত্র মতিন ও সানজিদা। মতিন চরিত্রের শিশির ও সানজিদা চরিত্রে অভিনয় করছেন তাহমিনা অথৈ। 

চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে পরিচালকের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আকার’ থেকে। শিশির ও তাহমিনা অথৈ ছাড়াও এতে অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, মাসুম বাশার, মিলি বাশার, জুলফিকার চঞ্চল, কোহিনূর, তানভীর মাসুদ, সাইকা আহমেদ, নওশের আশফাক, সুমন আহমেদ বাবু, শিশু শিল্পী সিয়াম ও মোরসালিনসহ আরো অনেকে। এতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছেন রিপন রহমান খান। সেট ডিজাইনার অঞ্জন, রূপসজ্জায় শরীফ, প্রধান সহকারি পরিচালক রতন কুমার বর্মণ, সহকারি পরিচালক শওকত আলী রানা, প্রোডাশন ম্যানেজার আমিন উল্লাহ।
 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর